করোনায় চলাচলে বাংলাদেশে নিয়ন্ত্রণ বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত - The News Lion

করোনায় চলাচলে বাংলাদেশে নিয়ন্ত্রণ বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত




ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাস মহামারির কারণে বাংলাদেশে নিয়ন্ত্রিত চলাচল সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে এক অফিস আদেশ জারি করা হয়েছে।উপ-সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে জানা যায়, আদেশে ১০টি বিষয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছে আগামী ৩১ আগস্ট ২০২০ পর্যন্ত এ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং সাপ্তাহিক ছুটি এ নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত থাকবে।



আদেশে আরও বলা হয়, রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, জরুরি পরিষেবা, ওষুধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) ব্যতীত বাসস্থানের বাইরে আসা যাবে না।



এছাড়া বাসস্থানের বাইরে সব সময় মাস্ক পরতে হবে এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।হাটবাজার, দোকান ইত্যাদিতে বাড়তি সতর্ক থাকতে হবে এবং রাত আটটার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া সরকারি-বেসরকারি অফিস স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.