বিশাখাপত্তনামের হিন্দুস্তান শিপইয়ার্ডে ক্রেন ভেঙে মৃত ১০
দি নিউজ লায়ন ; বিশাখাপত্তনামের হিন্দুস্তান
শিপইয়ার্ডে ক্রেন ভেঙে মারা গেলেন ১০ জন। দুর্ঘটনার সময় ক্রেনটির তলায় আটকে পড়েছেন অনেকে। উদ্ধারকাজ
চলছে। জানা গিয়ছে, রক্ষণাবেক্ষণের জন্য হিন্দুস্তান শিপইয়ার্ডে একটি ক্রেনের পরীক্ষা চলছিল।
সকাল থেকেই তাতে কাজ করছিলেন অনেকে। দুপুরে হঠাৎই সেটি ভেঙে পড়ে।
প্রথমে ছ'জনের মৃত্যুর খবর সামনে আসে। পরে জানা যায় আরও দু'জনের মৃত্যু
হয়েছে। পরে আরও দু'জনের মৃত্যুর খবর সামনে আসে। শেষ পাওয়া খবর পর্যন্ত এই
নিয়ে এখনও পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। ক্রেনের নিচ থেকে
উদ্ধারের কাজ চলছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
পেয়েই সেখানে পৌঁছায় অ্যাম্বুলেন্স ও পুলিশ। তিনজনের দেহ
উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের কাজ এখনও চলছে। জানা যায়, ক্রেনে অতিরিক্ত ভার বহন করায় তা নুয়ে
পড়ে প্রথমে তারপর ভার না নিতে পেরে তা ভেঙে যায়।
এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের মন্ত্রী অবন্তী শ্রীবাস্তব সংশ্লিষ্ট আধিকারিকদের সবরকম
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Post a Comment