স্বাস্থ্যবিধি মেনে বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন বাংলাদেশের রাষ্ট্রপতি - The News Lion

স্বাস্থ্যবিধি মেনে বঙ্গভবনে ঈদের নামাজ পড়লেন বাংলাদেশের রাষ্ট্রপতি





ঢাকা প্রতিনিধি : মহামারি করোনাভাইরাসের কারণে এবারও বাংলাদেশের জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়নি। তাই স্বাস্থ্যবিধি মেনে বঙ্গভবনেই ঈদের নামাজ পড়েছেন দেশটির রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার সকালে বঙ্গভবনের দরবার হলে সালাত আদায় করেন তিনি।


ঈদের জামাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির পরিবারের সদস্য এবং কয়েকজন কর্মকর্তা।সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীল। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।করোনা মহামারি ও বন্যায় ডুবে যাওয়া বিস্তীর্ণ জনপদের প্রতিকূলতা ঠেলেই এবার উদযাপিত হয়েছে ঈদুল আজহা।






এতো প্রতিকূলতা সত্ত্বেও ঈদের আনন্দে নিজেদের রঙিন করার যেন অন্ত নেই কারও। সাধ্য অনুযায়ী কোরমা পোলাও, রেজালা, রোস্ট, খিচুড়ি ছাড়াও বিভিন্ন ধরনের নাস্তা, পিঠা-পুলির আয়োজন হয়েছে ঘরে ঘরে।প্রতি বছর হিজরি সনের ১০ জিলহজ মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিমের (আ.) সুন্নত অনুসারে পশু কোরবানি দিচ্ছেন।


এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত শেষে মোনাজাতে আকুতি করেন জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.