রাজ্য এসসি ও ওবিসির সেলের বৈঠক
দি নিউজ লায়ন ; তৃনমূল কংগ্রেসের এসসি ও ওবিসি শাখার জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বর্ধমান ভবনে তৃণমূল কংগ্রেসের রাজ্য এসসি এবং ওবিসি শাখার নবনির্বাচিত রাজ্য সভাপতি উজ্জ্বল প্রামাণিকের নেতৃত্বে প্রথম এই বৈঠক অনুষ্ঠিত হল।
এদিনের সভায় হাজির ছিলেন দক্ষিণবঙ্গের ১৪টি জেলার জেলা সভাপতি এবং পূর্ব বর্ধমানের এসসি ও ওবিসি বিধায়করাও। হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া এবং সহকারী সভাধিপতি দেবু টুডুও।
উজ্জ্বলবাবু জানিয়েছেন, চলতি করোনা উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু সভা বা জমায়েত নিষিদ্ধ। অথচ আগামী বিধানসভা ভোট এগিয়ে আসছে তাই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে প্রথম দফায় দক্ষিণবঙ্গের ১৬টি জেলাকে নিয়ে এই বৈঠক ডাকা হলেও এদিন দুই মেদিনীপুরের জেলা সভাপতিরা হাজির হতে পারেননি।
তিনি জানিয়েছেন, মূলত রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলি সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা দেখার পাশপাশি রাজ্য সরকারের প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিন এই সভায়।

Post a Comment