শান্তিপুর সাহেবডাঙ্গা গ্রামে ভোররাতে চললো বোমাবৃষ্টি, লাগাতার গুলি - The News Lion

শান্তিপুর সাহেবডাঙ্গা গ্রামে ভোররাতে চললো বোমাবৃষ্টি, লাগাতার গুলি




দি নিউজ লায়ন ;   খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা। সারা গ্রাম জুড়ে চলল মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়।  স্থানীয় সূত্রের খবর, শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি খেলার মাঠ রয়েছে।


 অভিযোগ ওই গ্রামের দুই পাড়ার ভেতর দীর্ঘদিন ধরেই ওই খেলার মাঠে কার দখলে থাকবে মূলত সেই চাপা উত্তেজনা চলছিল। অভিযোগ, গতকাল খেলার মাঠে জল জমে থাকায় পাশের একটি পুকুরে সেই জল ড্রেন কেটে নামানোর চেষ্টা করলে অপর এক গোষ্ঠী বাধা দেয় বলে অভিযোগ। এরপর হঠাৎ শনিবার ভোর রাতে এলাকায় বোমাবাজি শুরু হয়। মুড়ি-মুড়কির মতো  পড়তে থাকে রাস্তা এবং বাড়ি লক্ষ্য করে। পরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।



খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।বোমাবাজির ফলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে এই বোমাবাজি পিছনে কারা জড়িয়ে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.