পরপর দুর্ঘটনা, মৃত দুই, গ্রেফতার ঘাতক গাড়ির চালক - The News Lion

পরপর দুর্ঘটনা, মৃত দুই, গ্রেফতার ঘাতক গাড়ির চালক





দি নিউজ লায়ন ;  শুক্রবার বিকেলে চাকদা রোড ধরে বনগাঁ দিকে বেপরোয়া ভাবে দ্রুত গতিতে একটি সুইফট গাড়ি প্রথমে গোপালনগর দাড়িঘাটা ব্রীজ এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা মরে এবং দুই ব্যক্তি আহত হয়। সেখানে না দাড়িয়ে দ্রুত গতিতে বনগাঁ শহরে এসে মতিগঞ্জ এলাকায়  টোটোতে ধাক্কা মেরে এক বাইক আরোহীকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা মারে গাড়িটি।


এরপর  এলাকার সাধারণ মানুষ সুইফট গাড়িটিকে ধরে ফেলে। ঘটনাস্থলে টোটো চালাক ও বাইক আরোহী গুরুতর  আহত হয় এবং  পরবর্তীতে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত টোটো চালকের নাম মধুসূদন পাল ও বাইক আরোহীর নাম হাফিজুল  রহমান মণ্ডল।


ঘাতক গাড়ির  চালাক গোবিন্দ বিশ্বাস ও এক সঙ্গিনী  রিম্পা ঘোকে গ্রেপ্তার করে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ।  মৃত দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে চালকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.