সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার চার - The News Lion

সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, গ্রেফতার চার



দি নিউজ লায়ন ;   সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করলো জয়নগর থানার পুলিশ।  সোমবার রাতে দক্ষিন বারাসাত  থেকে তাঁদের ধরা হয়। ,ধৃতদের নাম মহম্মদ নাসির আরাফত,গৌতম ঘোষ,গোপিনাথ নস্কর, উত্তম দেবনাথ।



 এঁদের বাড়ি মালদহ,জয়নগর ও জীবনতলা থানা এলাকায়। মঙ্গলবার দুপুরে তাঁদের বারুইপুর আদালতে তোলা হয়। পুলিশ জানায়,দক্ষিন বারাসাতের বেলিয়াডাঙ্গায় কয়েকদিন ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। নিজেদের রেলের অফিসার পরিচয় দিতো। রেলের গ্রুপ ডি পদ সহ অন্য জায়গায় চাকরি দেবার নাম করে অনেকজনের কাছ থেকেই বড় অঙ্কের টাকা আদায় করেছিল।


প্রতারিত অনেকেই থানায় অভিযোগ করেছিল। এরপরেই রাতে তল্লাশি চালিয়ে ওই বাড়ির কেয়ারটেকার গৌতমকে প্রথম ধরা হয়। তারপরে একে একে সবাই ধরা পড়ে। ঘর থেকে জাল কাগজ,আবেদনপত্র বাজেয়াপ্ত করা হয়। এই প্রতারনা চক্রে আর কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.