রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শাহিদ ঘরনীর বিশেষ টোটকা - The News Lion

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শাহিদ ঘরনীর বিশেষ টোটকা




অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মিরা কাপুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার একটি টোটকা বানিয়েছেন। ঘরে তৈরি এই ইমিউনিটি বুস্টারের রেসিপি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন।  মীরাও নিয়ম করে রোজ এক কাপ এই ইমিউনিটি বুস্টার ড্রিংক পান করেন। মীরা লিখেছেন, “বাড়িতে তৈরি এই ইমিউনিটি বুস্টার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যথাযথ। ভারতীয় পরিবারে যেভাবে যুগের পর যুগ ধরে স্বাস্থ্যের কিছু নিয়মাবলী থাকে আমি সেই পদ্ধতিকে খুবই বিশ্বাস করি।” 



মীরা এক কাপ গরম জলের সঙ্গে হলুদ গুঁড়ো আদা এবং গোলমরিচ মিশিয়ে পান করেন। এই পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খুবই উপকারী। শাহিদ ঘরনী লিখছেন, “আমি রোজ এক কাপ গরম জলে হলুদ আদা এবং কালো মরিচ মিশিয়ে পান করি।”  মীরার এই ঘরোয়া রেসিপি মুহূর্তে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। তার ভক্তরা এই রেসিপি পেজে খুবই উপকৃত সেই বিষয়ে তাঁকে জানান।   



অনেকেই লিখেন যে ভারতীয়রা যে সমস্ত মসলা ব্যবহার করেন তাতেই রয়েছে নানা রকম রোগ প্রতিরোধ করার ক্ষমতা। আর এই মুহূর্তে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর থেকে বড় কিছু আর নেই বলেই বারংবার জানাচ্ছেন বিশেষজ্ঞরা।  শাহিদ কাপুরের স্ত্রী হিসেবেই মীরা পরিচিত। কিন্তু তার ব্যক্তিত্বের বেশ মুগ্ধ ফলোয়ার্স। সোশ্যাল মিডিয়ায় যে খুব বেশি সক্রিয় তিনি তা নয়। কিন্তু যখন কোন পোস্ট করেন তখন নজর কারেন্ট ভক্তদের।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.