বিধায়কের উপস্থিতিতে বিজেপি থেকে তৃনমূলে যোগদান সন্দেশখালিতে - The News Lion

বিধায়কের উপস্থিতিতে বিজেপি থেকে তৃনমূলে যোগদান সন্দেশখালিতে





দি নিউজ লায়ন ;   ভারতীয় জনতা পার্টির বড়ো ভাঙন দেখা দিলো বসিরহাটের প্রত্যন্ত এলাকা সন্দেশখালি ব্লকে। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর উপস্থিতিতে প্রায় দুই হাজারের বেশি বিজেপি কর্মী সমর্থক বিজেপি, সিপিএম থেকে তৃনমূলে যোগদান করলো বলে দাবী সন্দেশখালির তৃনমূল নেতৃত্বের। এদিন সন্দেশখালি ২ ব্লকের কোড়াকাটি, মনিপুর, দুর্গামন্ডপ, সন্দেশখালি এলাকা থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা হাজীর হয় "বাংলার গর্ব মমতা" অনুষ্ঠানে। 





সেই অনুষ্ঠানে নবাগত তৃনমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো ও সন্দেশখালি বিধানসভার কনভেনার শেখ সাজাহান। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক দের সামনে সন্দেশখালির কনভেনার শেখ সাজাহান বলেন দলে দলে বিজেপি - সিপিএম থেকে তৃনমূলে যোগদান করছে তাতে আগামী দিনে সন্দেশখালি বিধান সভায় বিজেপি শূন্য মার্জিনে নেমে আসবে।




বিধায়ক সুকুমার মাহাতো বলেন এদিন যেসব বিজেপি কর্মীরা তৃনমূলে যোগদান করেছে তাদের মধ্যে কেউ বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রধান আবার কেউ ছিলেন প্রাক্তন উপপ্রধান। তিনি আরো বলেন এছাড়াও বিজেপির সক্রিয় কর্মীরা যেভাবে এদিন তৃনমূলে যোগদান করেছে তাতে সন্দেশখালিতে বিজেপির শক্তি অনেকটা ধরাশায়ী  হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.