করোনার মধ্যেও বাংলাদেশে মাথাপিছু আয় ছাড়াল ২ হাজার ডলার - The News Lion

করোনার মধ্যেও বাংলাদেশে মাথাপিছু আয় ছাড়াল ২ হাজার ডলার




ঢাকা প্রতিনিধি : করোনার প্রভাব বিশ্বের সর্বত্র। তারপরও সদ্যবিদায়ী ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে দেশটিতে মাথাপিছু আয় দুই হাজার ৬৪ মার্কিন ডলার। করোনার অর্থবছরে তার আগের অর্থবছরের চেয়ে ১৫৫ ডলার মাথাপিছু আয় বেড়েছে।



বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।মাথাপিছু গড় আয় কোনো ব্যক্তির ব্যক্তিগত আয় নয়। একটি দেশের মোট আয়কে মাথাপিছু ভাগ করে দেওয়া হয়।বিদায়ী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ। করোনার কারণে বিদায়ী বছরে প্রবৃদ্ধি কমেছে। এটি সাময়িক হিসাব।



বিবিএসের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ৬১০ ডলার, ২০১৭-১৮ অর্থবছরে এক হাজার ৭৫১ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে এক হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে দুই হাজার ৬৪ ডলার।এদিকে বিবিএস জানিয়েছে, মহামারি করোনার মধ্যেও বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।



তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.