বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ছাড়িয়েছে ২ কোটি - The News Lion

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ছাড়িয়েছে ২ কোটি




আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী আজ মঙ্গলবার সকালে পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ হাজার ১৮৬ জনে পৌঁছেছে। মোট মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ জনের।করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ লাখ ৮৯ হাজার ৪১৬ জন আক্রান্ত হয়েছেন।


যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক চতুর্থাংশ। দেশটিতে মারা গেছে ১ লাখ ৬৩ হাজার ৪২৫ জন।বিশ্বের ক্ষতিগ্রস্থ দেশসমূহের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে ৩০ লাখ ৫৭ হাজার ৪৭০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ভাইরাসে মারা এক লাখ ১ হাজার ৭৫২ জন।আর করোনার বেশি আক্রান্তের দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।


দেশে ইতোমধ্যে ২২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো এবং পেরুতে এখন পর্যন্ত চার লাখের বেশি করে মানুষ করোনায় আক্রান্ত। এদিকে, করোনায় মেক্সিকো, যুক্তরাজ্য, ভারত, ইতালি এবং ফ্রান্স প্রতিটি দেশে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।বিশ্বে গত কয়েক মাস ধরে করোনার নতুন সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে।


২৮ জুন পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়। এর মাত্র ৪৩ দিন পরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।গত বছরের ডিসেম্বরে চিন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.