আরও শারীরিক অবস্থার অবনতি হলো প্রণব মুখোপাধ্যায়ের - The News Lion

আরও শারীরিক অবস্থার অবনতি হলো প্রণব মুখোপাধ্যায়ের




দি নিউজ লায়ন ;  আরও শারীরিক অবস্থার অবনতি হলো দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাঁকে ঘিরে বাড়ছে উদ্বেগ। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। মঙ্গলবার মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, অবস্থার অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। দিল্লির আর আর হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। উলটে আরও অবনতি হয়েছে বলে জানানো হয়।

বুলেটিনে আরও বলা হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এই খবর সামনে আসতেই মন খারাপ বীরভূমের মিরিটি গ্রামে। দ্রুত আরোগ্য কামনায় শুরু হয়েছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। দেশের প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনায় গোটা গ্রামে চলছে বিশেষ পুজা প্রার্থনা।

প্রসঙ্গত, মাথায় আঘাত নিয়ে সোমবারই হাসপাতালে ভর্তি হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে গিয়ে তাঁর করোনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি করোনা আক্রান্ত বলে ট্যুইটে জানান প্রণব মুখোপাধ্যায়। এরপর রাতে তাঁর ব্রেন সার্জারি হয়।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.