ভয়াবহ বন্যার জেরে খাদ্য সংকটের মুখে চিন - The News Lion

ভয়াবহ বন্যার জেরে খাদ্য সংকটের মুখে চিন




 ভয়াবহ বন্যার কবলে চিন। গৃহহীন হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। সর্বত্রই ধ্বংসের ছবি।  ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই ব্যাপক মাত্রায় ফসলের ক্ষতি চিনের সাধারণ জনগণের জীবনকে প্রভাবিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। 



এবারে বন্যা চিনের আগের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। এবছর মে থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ইয়াংসে প্রায় ৪০০ টি ছোট-বড় নদী জলে উপচে পড়েছে বলে জানা গিয়েছে। জুন মাস আসতে না আসতেই একাধিক এলাকায় শুরু হয় বন্যা। অন্যদিকে এই বন্যার মধ্যেও ভারী বৃষ্টি এখনও বন্ধ হয়নি, ফলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে।



 আপাতত পাওয়া তথ্য জানাচ্ছে প্রায় ৬ কোটি মানুষ এই বন্যার কবলে পড়েছে। কমপক্ষে দেড় কোটি একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। তবে ফসলের ক্ষতি শুধু এটুকু হয়নি, একদিকে যেমন বিস্তর ফসল নষ্ট হয়েছে, তেমনি, অগস্ট মাসে জমি জলার তলায় থাকায় নতুন করে চাষও সম্ভব হচ্ছে না, ফলে পরের মৌসুমেও পর্যাপ্ত শস্য মিলবে না বল্কে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.