শংকরপুরে সমুদ্রে নেমে তলিয়ে গেল ভিন রাজ্যের শ্রমিক
দি নিউজ লায়ন ; সমুদ্রে তলিয়ে যাওয়া ভিন রাজ্যের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হল। সোমবার বিকালে পাঁচটা নাগাদ সৈকত নগরীর দিঘায় সিহকঘোলা ঘাটে মৃতদেহটি উদ্ধার হয়। মৃত ব্যক্তির রাজু বেহরা (৪৫).তার বাড়ি উড়িষ্যার মধুসূদনপুর গ্রামে।
জানা গিয়েছে গত কয়েকদিন আগে শঙ্করপুরে সমুদ্র বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। প্রশাসনের পক্ষ দ্রুত বাঁধ মেরামতি জন্য তোড়জোড় শুরু করেন।
রবিবার সকালে প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে একটি লরি করে পাথর নিয়ে আসে উড়িষ্যার কয়েকজন শ্রমিক।শঙ্করপুরে এসে পাথর লরিটি খালি করে দেয় উড়িষ্যার শ্রমিকরা। তারপরে সমুদ্রের স্নানে নামেন ভিন রাজ্যের শ্রমিকরা।স্নান করার সময় আচমকাই তলিয়ে যায় রাজু।

Post a Comment