ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল রিয়ার ফোন রেকর্ড থেকে - The News Lion

ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল রিয়ার ফোন রেকর্ড থেকে



  ৮ জুন সুশান্ত সিং রাজপুতকে ছেড়ে চলে যান অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই দিনই মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার সালিয়ানের।


সুশান্ত এর মৃত্যুর তদন্ত এখন করছে সিবিআই। তদন্তে রিয়ার ফোন রেকর্ড দেখে জানা যাচ্ছে ৮ থেকে ১৩ জুন পর্যন্ত রিয়ার ফোন থেকে ১৬ বার ফোন গিয়েছে মহেশ ভাটের কাছে। এর পরেই ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের।  সুশান্তের বাবা বিহার পুলিশের কাছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।



 তার পরেই বিহার পুলিশ তদন্তে নামে। এরই সুপ্রিম কোর্টের কাছে এই তদন্তের স্থগিতাদেশ চেয়ে ছিলেন রিয়া। কিন্তু অভিনেত্রীর সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর ঘটনার তদন্ত হাতে যায় সিবিআইয়ের।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.