ফেসবুক লাইভে এবার চিড়িয়াখানা ভ্রমণ - The News Lion

ফেসবুক লাইভে এবার চিড়িয়াখানা ভ্রমণ




দি নিউজ লায়ন ;   করোনা পরিস্থিতিতে এবার ঘরে বসেই ফেসবুকে চিড়িয়াখানা লাইভ। ফেসবুক লাইভে দেখা যাবে চিড়িয়াখানার পশু পাখিদের। এমন অভিনব উদ্যোগ শুরু হলো দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এবং আলিপুর চিড়িয়াখানায়।



সূত্রের খবর, প্রতিদিন সকালে ন'টা থেকে দশটা এবং বিকেলে তিনটে থেকে চারটে অর্থাৎ দিনে দু ঘন্টা চিড়িয়াখানার জীবজন্তু দের ফেসবুক লাইভে সরাসরি বাড়িতে বসে দেখতে পাবেন দর্শকরা। তবে দার্জিলিঙে যেহেতু নেটওয়ার্ক সমস্যা রয়েছে তাই কোনো কোনো ক্ষেত্রে এই সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানা গিয়েছে।




পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে মার্চ মাসের মাঝামাঝি থেকেই বন্ধ রাখা হয়েছে পার্ক।




ফলে বহু পশুপ্রেমী তারা পার্কে আসতে পারছেন না তাই তাদের এবং শিশুদের কথা মাথায় রেখে রেড পান্ডা বা অন্যান্য জীবজন্তুদের সরাসরি ফেসবুক লাইভ এর মাধ্যমে সাধারণ দর্শকদের ড্রইং রুমে পৌছে দেবার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মেনে। যদিও সরকারিভাবে পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনই এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.