বিধায়কের তৎপরতায় উপকৃত হিঙ্গলগঞ্জের আমফানে বিদ্ধস্ত মানুষজন
দি নিউজ লায়ন ; আমফান এবং করোনা মহামারীর জন্য লকডাউন পরিস্থিতিতে বিপদের সম্মুখীন হয়েছে সুন্দরবনাঞ্চলের হাজার হাজার পরিবার। সেরকমই এক দুস্থ এলাকা বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত রূপমারি গ্রাম।
বসিরহাটের প্রান্তিক এলাকা হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি এলাকার বিধায়ক দেবেশ মন্ডলের তৎপরতায় অসহায় মানুষের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দিলো কোলকাতা সেবা কেন্দ্র নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷
এদিন আমফান বিদ্ধস্ত রূপমারি গ্রামের ২০ টি অসহায় পরিবারের হাতে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হলো এই টাকার চেক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী তিন দিনের মধ্যে এই ২০ টি পরিবার সহ মোট ১৭৭ টি পরিবারের ব্যাংক একাউন্টে সংগঠনের পক্ষ থেকে দেওয়া হবে ৫ হাজার টাকা।
উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, রাজ্য সভার এম পি নাদিমূল হক সহ স্বেচ্ছাসেবী সংগঠনের একাধিক কার্যকর্তারা। উল্লেখ্য দীর্ঘদিন ধরে সংগঠনের কর্মীরা সুন্দরবনের এই সমস্থ এলাকার পরিদর্শন করেন এবং তারপর তারা নিজেরাই এই সব দুস্থ পরিবারকে চিহ্নিত করে এই টাকা অনুদানের ব্যাবস্থা করে।
এদিন রাজ্যসভার এম পি নাদিমূল হক সাধারাণ মানুষকে মাস্ক ব্যাবহার এবং স্যানিটাইজার ব্যাবহার করতে বলেন। একই সাথে সামাজিক দূরত্ব মেনে চলতে উপদেশ দিলেন৷

Post a Comment