‘পবিত্র রিশতা ফান্ড’ দাঁড়ালেন একতা কাপুর - The News Lion

‘পবিত্র রিশতা ফান্ড’ দাঁড়ালেন একতা কাপুর




সুশান্তের মৃত্যু প্রসঙ্গে নানা মহল বিভিন্ন মত প্রকাশ করছেন, তখন সম্পূর্ণ ভিন্ন কারণে ট্রলের শিকার হলেন প্রযোজক একতা কাপুর। সুশান্তের স্মৃতিতে ‘পবিত্র রিশতা ফান্ড’ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছিলেন একতা। মানসিক অবসাদ নিয়ে সচেতনতা বাড়াতে এবং মানসিক অবসাদের ভুক্তভোগী মানুষদের সাহায্য করতে এই ফান্ড গঠন করা হয়েছিল। তবে আপত্তি তৈরি হয় ফান্ডের প্রচারের পোস্টারে সুশান্ত সিং রাজুপতের ছবি  নিয়ে।  তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া।



 একতা কাপুরের বালাজি টেলিফিল্মের হাত ধরেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শোবিজে যাত্রা শুরু হয়েছিল। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকে প্রেম জুনেজার চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। তবে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। মানবের চরিত্রে দর্শক আজও তাঁকে মনে রেখেছেন।  সেই সূত্র ধরেই সুশান্তের মৃত্যুর পর ‘পবিত্র রিশতা ফান্ড’ শুরু করা হয়। ফান্ডের পোস্টার প্রকাশ্যে আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন নেটিজেনরা।




 প্রশ্ন তোলেন, সুশান্তের মৃত্যুর তদন্ত এখনও চলছে, তাহলে কেমন করে এই ধরনের ক্যাম্পেইনে তার ছবি ব্যবহার করা হয়? এর জন্য একতা কাপুরকে নিষিদ্ধ করার দাবি তুলেছে নেটদুনিয়ার একাংশ। অনেকে তাকে সুশান্তের মৃত্যু নিয়ে ব্যবসা বন্ধ করার পরামর্শ দিয়েছেন। ট্রেন্ডিং হয়েছে ShameOnEktaKapoor হ্যাশট্যাগ।  চাপের মুখে পড়ে নিজেকে ‘পবিত্র রিশতা ফান্ড’ থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন একতা কাপুর। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.