কচুরিপানার "রাখি" - The News Lion

কচুরিপানার "রাখি"




দি নিউজ লায়ন ;   সম্প্রীতির বন্ধন রাখি। একসময় রাখি তাগা হিসেবে প্রচলন ছিল। এরপর সময়ের সাথে সাথে রাখির ও হয়েছে রকমভেদ। কেউ ফুল দিয়ে, কেউ অন্য কোন জিনিস দিয়ে রাখিকে আকর্ষণীয় করে তুলেছে। কিন্তু এবার এক অভিনব উপায় কচুরিপানা দিয়ে রাখি বানিয়ে তাক লাগালো মেয়েরা।



নদীয়ার   মাজদিয়া ইকো ক্রাফটের সভাপতি স্বপন কুমার ভৌমিক জানান, "কচুরিপানা যেটা আমাদের গ্রাম অঞ্চলে জঞ্জাল হিসেবে পরিচিত সেই কচুরিপানা দিয়ে এর আগেও আমরা বহু কাজ করেছি। এবারে আগামী রাখি পূর্ণিমা কে সামনে রেখে আমরা রাখি তৈরি করলাম এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা সহ নদীয়াতে ও আমরা এই রাখি চালু করলাম। এই লগডাউনে কাজ দিতে পারিনি সবাইকে নিয়ে।



স্বনির্ভর গোষ্ঠীর ১৪০ জন মেয়েদের মধ্যে মাত্র ৯ জন মেয়েদেরকে নিয়ে আমরা এই কাজ করেছি। বাজারে অন্যান্য রাখির মতই মানুষ এই রাখিকে ও খুঁজে নেবে আমার বিশ্বাস। ৫ টাকা থেকে কুড়ি টাকা পর্যন্ত এই রাখির দাম আমরা ঠিক করেছি। যাতে এই লক ডাউনের বাজারে কোন ভাই বা বোন তার প্রিয়জনকে এই রাখির ছোঁয়া থেকে বঞ্চিত করতে না পারে তাই এই ক্ষুদ্রতম প্রয়াস।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.