প্রয়াত অমর সিং - The News Lion

প্রয়াত অমর সিং



দি নিউজ লায়ন ;   রাজ্যসভার সাংসদ  তথ সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা   অমর সিং প্রয়াত হলেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটে শনিবার। সমাজবাদী পার্টির প্রাক্তন নেতা অমর সিংয়ের বয়স হয়েছিল ৬৪ বছর। 




বিগত সাত মাস ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তিনি কিডনি প্রতিস্থাপন করেছিলেন। ২০১৩ সাল থেকে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। অমর সিংয়ের অসুস্থতা সত্ত্বেও টুইটার বা সোশ্যাল মিডিয়ায় তিনি সক্রিয় ছিলেন। এদিনই তিনি মুক্তিযোদ্ধা তথা শিক্ষাবিদ বাল গঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও অমর সিং তাঁর সকল অনুগামীদের ইদের শুভেচ্ছা জানান টুইটারে।



হাসপাতালের বেডে থেকেই তিনি গত ২২ মার্চ টুইটারে একটি ছোট ভিডিও বার্তা পোস্ট করেছিলেন। ভিডিওতে তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করার জন্য তাঁর সমস্ত অনুগামীদের কাছে আবেদন করেছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.