গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মারধোর করা হলো এক ব্যক্তিকে - The News Lion

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মারধোর করা হলো এক ব্যক্তিকে




দি নিউজ লায়ন ; ফের গোরক্ষকদের অত্যাচারের অভিযোগ উঠলো এবার হরিয়ানায়। জানা গিয়েছে হরিয়ানার গুরুগ্রামের বাদশাপুর গ্রামে এক ব্যক্তিকে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মারধর করা হয়েছে। অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে পুলিশ ও প্রচুর জনতা উপস্থিত ছিল। তবে তারা একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।



জানা গিয়েছে, ট্রাকে করে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছিলো। আর সেই অভিযোগের প্রেক্ষিতে গোরক্ষকদের দল একটি ট্রাককে ধাওয়া করে আটকায়। গাড়ি চালকের নাম লাকমন। তাকে আটকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। সেই সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


ভিডিওতে দেখা যাচ্ছে মারধরের চোটে ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। তিনি প্রাণভিক্ষার আবেদন করলেও অভিযুক্তরা মারধর চালিয়ে গিয়েছে। গাড়িতে করে যে মাংস নিয়ে যাওয়া হচ্ছিল তা পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে যদিও যে বাজারে এই মাংস নিয়ে যাওয়া হচ্ছিল সেই বাজারের প্রধান জানিয়েছেন, এটি গরু নয় মোষের মাংস ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.