ঈদে বাংলাদেশ প্রবল করোনা সংক্রমণের মুখে
করোনা সংক্রমণও কোরবানির ঈদ উপলক্ষে বাড়ি ফেরার ছবিটা পাল্টাতে পারল না। শুক্রবার রাত থেকে বিভিন্ন ফেরি ঘাটে ভীষণ ভিড় লক্ষ লক্ষ মানুষের বাড়ি ফিরছেন। শনিবারের ছবি আরও উদ্বেগের। বাংলাদেশে আবারও করোনা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিতে পড়েছেড়ে। এমনই মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সূত্রের খবর, সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করেই সড়ক এবং নৌপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। মানুষের স্রোত দেখা যাচ্ছে বাস টার্মিনাল, লঞ্চ এবং ফেরিঘাটগুলোতে।
ঢাকার সাথে উত্তরের জেলাগুলোর যোগাযোগের সহাসড়কে টাঙ্গাইল জেলায় কয়েক কিলোলোমিটার জুড়ে যানজটে ভোগান্তিও আগের মতোই। সব লঞ্চে মানুষের উপচে পড়া ভিড়ের খবর পাওয়া যায়। এদিকে করোনা সংক্রমণে বিশ্বের ক্রম তালিকায় বাংলাদেশ দ্রুত উপরের দিকে উঠে আসছে। ওয়ার্ল্ডোমিটার এবং স্বাস্থ্য অধিদফতরের হিসেবে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজারের বেশি।
মৃতের সংখ্যা ৩ হাজার পার করেছে। এদিকে ঈদে বাড়ি ফেরার ভিড় যেন করোনা কে পাত্তা দিতে চায়নি। কেন এতো বেপরোয়া মানুষের ঢল তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ যে করোনার ভয়াবহ হামলার মুখে দাঁড়িয়ে সেটা উপেক্ষা করার দৃশ্য স্পষ্ট। সূত্রের খবরে উঠে এসেছে, বাংলাদেশ জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আশঙ্কা।তাঁরা জানিয়েছেন, গত ঈদে লকডাউনের মধ্যে সরকারের নানা ধরণের নিষেধাজ্ঞার পরও মানুষের গ্রামে যাওয়া ঠেকানো যায়নি। এবার সরকার মানুষের ওপরই দায়িত্ব ছেড়ে দিয়েছে।
Post a Comment