সিল করা হল লতা মঙ্গেশকরের বাড়ি
সিল করা হল লতা মঙ্গেশকরের বাড়ি। দক্ষিণ মুম্বইয়ের চাম্বালার পেড্ডার রোডে প্রভুকুঞ্জে থাকেন ৯০ বছর বয়েসী সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শনিবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কর্মীরা এসে লতা মঙ্গেশকরের বাড়ি সিল করে দেন। গত কয়েকদিন ধরে লতা মঙ্গেশকরের বাড়ি প্রভুকুঞ্জের কয়েক জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন।
জানা জায় করোনা পজেটিভ হওয়ায়, সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সূত্রের খবর লতা মঙ্গেশকর নিজে ও তাঁর পরিবারের সকলেই সুস্থ রয়েছেন। শনিবার লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে এই আবাসনে অনেক প্রবীণ ও বয়স্ক মানুষ রয়েছেন। তারই মাঝে আবাসনের কয়েকজন বাসিন্দা করোনা আক্রান্ত হন।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই আবাসন সিল করে দেওয়া হয়েছে। গায়িকা ও তাঁর পরিবারের সকলেই ভগবানের কৃপায় সুস্থ রয়েছেন। গায়িকার পরিবারের পক্ষ থেকে এও জানানো হয়েছে, কোনও গুজবে যেন কেউ কান না দেন। প্রত্যেকে এখানে একে অপরের খেয়াল রাখেন। যথেষ্ট সাবধানতা নেওয়া হয়েছে।

Post a Comment