গাড়ি না কিনেই গাড়ির মালিক হোয়ার সেরা সুযোগ দিচ্ছে মারুতি সুজুকি
গাড়ি না কিনেই গাড়ির মালিক হোয়ার সেরা সুযোগ দিচ্ছে মারুতি সুজুকি। পয়সার অভাবে যাদের স্বপ্ন সত্যি করা সম্ভব হয় না, তাদের জন্য এই সুযোগ। গাড়ি না কিনেই হয়ে যেতে পারেন মালিক। সংস্থাটি মারুতি সুজুকি সাবস্ক্রাইব নামে একটি প্রোগ্রাম শুরু করেছে। এই প্রোগ্রামে আপনি আপনি ১২ মাস, ১৮ মাস, ২৪ মাস, ৩০ মাস, ৩৬ মাস, ৪২ মাস এবং ৪৮ মাসের জন্য নতুন সুইফট, ডিজায়ার, ভিটারা ব্রেজা, এরটিগা, বালেনো, সিয়াজ এবং এক্সএল 6 এর সাবস্ক্রাইব করতে পারেন।
সহজ ভাষায় বললে বলতে হয়, এই সময়ের মধ্যে আপনি গাড়ীটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন। কোম্পানির তরফে গাড়ি ও সময় পছন্দ করার ভার গ্রাহকের ওপরেই দেওয়া হয়েছে। রয়েছে নিজস্ব স্বাধীনতা। মানে আপনি নিজের ইচ্ছামতো গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই সুবিধার ক্ষেত্রে, গ্রাহকের কাছ থেকে রক্ষণাবেক্ষণ ব্যয় নেওয়া হবে না, বীমা খরচও দেওয়া হবে না। এক্ষেত্রে ডাউন পেমেন্টও করার দরকার নেই। গ্রাহকদের কেবল গাড়ির ভাড়া দিতে হবে।
আপনি যদি এই সুবিধাটি পেতে চান তবে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ ডিলারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া, https://www.marutisuzuki.com /subscribe ওয়েবসাইটে গিয়ে ফর্ম সাবমিট পারেন। এই ফর্মটিতে, ফোন নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে নেওয়া হবে। এর পরে, সংস্থাটি আপনার সঙ্গে যোগাযোগ করবে। তবে বর্তমানে বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ এবং গুরুগ্রামে এই সুবিধা দেওয়া হচ্ছে।

Post a Comment