একই সঙ্গে শ্রাবন্তী-রোশনের জন্মদিন সেলিব্রেশন - The News Lion

একই সঙ্গে শ্রাবন্তী-রোশনের জন্মদিন সেলিব্রেশন



রব নে বনা দি জোড়ি। আজ অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ও তাঁর স্বামী রোশন সিং-এর জন্মদিন। অবাক হচ্ছেন তো? আজ্ঞে হ্যাঁ। স্বামী-স্ত্রীর জন্মদিন একই দিনে। আর তাই এই দিনটা যে তাঁদের পরিবারে ভীষণ স্পেশাল তা বলাই বাহুল্য।  একসঙ্গে দুজনের জন্মদিন অর্থাৎ এদিন আনন্দও দ্বিগুণ। করোনার কারণে বাড়িতে এই তারকা জুটি সেলিব্রেট করেছেন নিজেদের জন্মদিন। কিন্তু তাতেও আনন্দে কোনো ভাটা পড়েনি।  তাই সোশ্যাল মিডিয়া জুড়ে যারা আজ শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন, তারা রোশনকেও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন একই সঙ্গে।





 শ্রাবন্তী ইনস্টাগ্রামে রোশন সিং এর জন্মদিনের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে প্রিয় হাবির গালে চুম্বন করছেন অভিনেত্রী।  ক্যাপশনে লিখেছেন, “হ্যাপি বার্থডে হাবি। লাভ ইউ জান।” একই দিনে শ্রাবন্তীর জন্য নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রোশন। শ্রাবন্তীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ফ্যাশনের লেখেন, “হ্যাপি বার্থডে ওয়াইফি”। এরপর এই গোটা টলিপাড়া তারকা জুটিকে একসঙ্গে উইশ করতে শুরু করে।  টলিপাড়ার তারকারাও শ্রাবন্তী ও রোশনকে একসঙ্গে শুভেচ্ছা জানান। শ্রাবন্তী ও রোশন সিং কে শুভেচ্ছা জানান অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন সহ আরো অনেকে। তবে সেলিব্রেশনের শেষ এখানেই নয়। কারণ ১৪ অগাস্ট আবার শ্রাবন্তীর ছেলে ঝিনুকের জন্মদিন।   





 তাই তাদের পরিবারে যে পর পর সেলিব্রেশন লেগেই রয়েছে তা বলাই বাহুল্য। লকডাউন হলেও বাড়িতে যে আনন্দের খামতি নেই তা বোঝাই যায় তাদের ইনস্টাগ্রামের পোস্ট দেখে। রোশন ও তার জন্মদিনে কি দিনে বলে শ্রাবন্তী মনে করেন ঈশ্বর তাদের মিলিয়ে দিয়েছেন। যাকে বলে রব নে বনা দি জোড়ি।  লকডাউন হলেও জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে। জন্মদিন উপলক্ষে দুজনে নতুন পোশাক পরেছেন। আজকের স্পেশাল মেনু তে ছিল মাটন। কারণ রোশন এবং ঝিনুক দুজনেই পছন্দ করে মাটন খেতে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.