বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর - The News Lion

বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর




হায়দরাবাদের যুবক নীলকান্ত ভানু প্রকাশের দক্ষতায় তাজ্জব গোটা বিশ্ব। দিল্লি ইউনিভার্সিটির অঙ্কের ছাত্র নীলকান্তই  (২১) এই মুহূর্তে বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর।

তিনিই প্রথম ভারতীয় যিনি লন্ডনে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। সেইসঙ্গে বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটরের আখ্যা পেয়েছেন । দিল্লি ইউনিভার্সিটির স্টিফেন কলেজের অঙ্কের ছাত্র তিনি। তাঁর ঝুলিতে রয়েছে চারটি বিশ্ব রেকর্ড ও ৫০ টি লিমকা রেকর্ড।



হায়দরাবাদের এই যুবকের কাছে বিশ্ব রেকর্ড নতুন নয়। অনেক কম বয়স থেকেই তাঁর ঝুলিতে আসে একের পর এক রেকর্ড। ইতিমধ্যেই এরকম চারটি রেকর্ড আছে তাঁর কাছে। এটি হল The Mental Calculation World Championship. একে Mind Sports Olympiad-ও বলা হয়। এই প্রতিযোগিতা প্রত্যেক বছর হয়। এতে থাকে নানা ধরনের মাইন্ড গেম। মনে মনে কত দ্রুত হিসেব কষা যায়, এটা তারই প্রতিযোগিতা।


বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩০ জন অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। প্রথম হয়েছেন হায়দরাবাদের এই যুবক। দ্বিতীয় স্থানে থাকা লেবানিজ প্রার্থীর থেকে ৬৫ পয়েন্টে বেশি পেয়েছেন তিনি। ভবিষ্যতে দেশে অঙ্ক নিয়ে এক বিশেষ উদ্যোগ নিতে চান তিনি। যার নাম হবে Vision Math. এই উদ্যোগে ভারতের লক্ষ লক্ষ শিশুর কাছে পৌঁছে যাওয়া হবে। অঙ্কের প্রতি তাদের ভালোবাসা তৈরি করা হবে। ভানু আশা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে নেতৃত্ব দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.