নুসরতকে কটাক্ষ অনুপমের
NEET ও JEE নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তে আপনি চুপ কেন? রাজ্যপাল জগদীপ ধনকড়কে তীব্র খোঁচা দিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। নুসরত টুইটারে লিখেছেন, “NEET ও JEE নিয়ে কেন্দ্রীয় সরকারে বড়সড় ভুল সিদ্ধান্তে আপনার নিস্তব্ধতায় আমি সত্যিই হতবাক ধনকড়জি! দয়া করে এবার দেশের পড়ুয়াদের জন্য মুখ খুলুন।
তাঁরাএই অতিমারী আবহে যারা সত্যিই প্রচণ্ড সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।” পাল্টা কটাক্ষ করে অনুপম এদিন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “রুপোলি জগত থেকে আসা রাজ্যের শাসকদলের এক সাংসদ, যাঁকে তাঁর লোকসভা কেন্দ্রের লোকজন বেশিরভাগ সময় টিকটিকে নৃত্যরত অবস্থায় তাঁর দর্শন পেতে অভ্যস্ত, তিনি দেখছি আজকাল কোন বিষয়ের উপর পর্যাপ্ত হোমওয়ার্ক বা পড়াশোনা না করেই, কখনও দেশের প্রধানমন্ত্রীকে বেকারত্ব নিয়ে বা কখনও রাজ্যের রাজ্যপালকে NEET-JEE পরীক্ষা নিয়ে খোঁচা দিচ্ছেন।
বোঝা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী দেশাত্ববোধকে সাড়া দিয়ে টিকটিক নামক Chinese App নিষিদ্ধ করার পর থেকেই তাঁর মনের মধ্যে এক বিষণ্নতা সৃষ্টি হয়েছে এবং সেখান থেকেই তাঁর মধ্যে এক ধরণের ‘প্রলাপ বকা’র সূত্রপাত!!! মহাশয়া, টিকটিক-শোকে এত বিমর্ষ হয়ে পড়ার কিছু হয়নি, আপনি আপনার নৃত্য প্রতিভা ‘Chingari’ নামক ভারতীয় App-এ দেখাতে পারেন।”

Post a Comment