চলুন ঘুরে আসি দক্ষিণের রত্ন ইরাকুদ থেকে
ইরাকুদ। তামিলনাড়ুর সালেম জেলার একটি পাহাড়ি বা হিল স্টেশন যা সমুদ্র থেকে ১৫১৫ মিটার (৪৯৭০ ফিট) উচ্চতায় অবস্থিত| এখানকার সবথেকে উঁচু স্থানটির নাম শেভরোয় মন্দির| তামিল ভাষায় ইরা মানে হ্রদ এবং কুদ মানে জঙ্গল| ভীষণভাবে জনপ্রিয় এই স্থানটি দক্ষিণের রত্ন হিসেবেও পরিচিত|
আবহাওয়া : এখানকার তাপমাত্রা মাঝারি মাপের| ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারীর শুরু পর্যন্ত শীতকাল থাকে এবং সেইসময় হালকা ঠান্ডা পরে মোটামুটি 12 ডিগ্রি
থেকে ২৪ ডিগ্রি এবং গরমকালে প্রায় ১৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস | সারা বছরে বৃষ্টি হয় প্রায় ১৫০০-২০০০ মিলিমিটার|
দর্শনীয় স্থান: এখানে গেলে অবশ্যই দেখবেন ইরাকুদ হ্রদ, শেভরোয় মন্দির, মন্টফোর্ট বিদ্যালয়, ৩২ কিলোমিটার লুপ রাস্তা, শ্রী রাজা রাজেস্বরী মন্দির, প্যাগোডা পয়েন্ট, কিলিয়ুর ঝর্ণা , বোটানিক্যাল গার্ডেন, আন্না পার্ক |
কিভাবে যাবেন: আপনি যদি ট্রেনে যান তাহলে সবচেয়ে কাছের স্টেশন সালেম junction থেকে তিরুচিরাপল্লী রড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস বা ট্যাক্সি করে যেতে পারেন ,দূরত্ব ৩৫ কিলোমিটার| এই রাস্তায় ২ ০ টি Hairpin bends অর্থাৎ মাথার চুলের কাঁটার মতো সরু বাঁক পাবেন| আর যদি প্লেনে আসার পরিকল্পনা থাকে তাহলে বিমানে করে তিরুচিরাপল্লী বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে বাস বা ট্যাক্সি করে নিন|
কখন যাবেন: ইরাকুদ এ যাওয়ার আদর্শ সময় হলো মার্চ – জুন এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারী|

Post a Comment