চলুন ঘুরে আসি একটি ছোট্ট সুন্দর পাহাড়ি স্টেশন ভালপারাই থেকে - The News Lion

চলুন ঘুরে আসি একটি ছোট্ট সুন্দর পাহাড়ি স্টেশন ভালপারাই থেকে



  তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার একটি ছোট্ট সুন্দর হিল বা পাহাড়ি স্টেশন যার উচ্চতা সমুদ্র থেকে ৩৫০০ ফিট (১১০০ মিটার)| এটি পশ্চিমঘাট পর্বত মালার আন্নামালায় পর্বতশৃঙ্গে অবস্থিত| কোয়েম্বাটুর এবং পোল্লাচি শহর থেকে ভালপারাই এর দূরত্ব যথাক্রমে ১০০ কিলোমিটার এবং ৬৫ কিলোমিটার | সমগ্র পাহাড়ি রাস্তা জুড়েই কফির চাষ দেখতে পাবেন| দুজনে মিলে যান বা পরিবারের সকলে মাইল , ঘোড়ার জন্য ভালপারাই খুব ই মনোরম জায়গা|



আবহাওয়া : এখানকার আবহাওয়া খুব সুন্দর| শীতকালের সর্বনিম্ন্ন তাপমাত্রা থাকে ১৫ ডিগ্রী এবং গরমকালের সর্বোচ্চ তাপমাত্রা থাকে 34 ডিগ্রী সেলসিয়াস|


দর্শনীয় স্থান: এখানে গেলে অবশ্যই দেখবেন সোলায়ার ড্যাম, চিন্নাকালার ঝর্ণা, বালাজি মন্দির, কারমালাই এয়ানাই ভেলানকাননি গির্জা, বানর জলপ্রাপ্ত, নীরার বাঁধ, টাটা কফি বাগান ইত্যাদি|



কিভাবে যাবেন: কোয়েম্বাটুর স্টেশন বা বিমানবন্দর (১০৭ কিলোমিটার) থেকে পোল্লাচি হয়ে ভালপারাই যেতে পারেন| এই রাস্তায় পাবেন ৪০ টি Hairpin Bend| যাত্রার সময় নির্ভর করে রাস্তায় থাকা ভিড়ের উপর| তবে স্টেশন থেকে ২ ঘন্টা এবং বিমানবন্দর থেকে প্রায় ৪ ঘন্টার মতো লাগে|


কখন যাবেন: ভালপারাই যাওয়ার আদর্শ সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত|

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.