করোনায় বিশ্বে সর্বাধিক আক্রান্তের রেকর্ড তৈরি করল ভারত
ফের করোনায় রেকর্ড ব্রেক করল ভারতে। কেন্দ্রীয় সরকার টেস্টের লক্ষ্যমাত্রা স্থির করায় প্রত্যেকদিনই টেস্ট হচ্ছে বহু মানুষের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯,৮৭৮। এর আগে একদিনে এত বেশি আক্রান্তের রেকর্ড ছিল না ভারতে।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়াল ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১। এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ২২.২২ লক্ষ মানুষ। আমেরিকা ও ব্রাজিলের পরই সবথাধিক আক্রান্তের সংখ্যা ভারতে। গত ১৮ দিন ধরে বিশ্বে সর্বাধিক আক্রান্তের রেকর্ড তৈরি করছে ভারত, যা রীতিমত উদ্বেগের।
শনিবার পর্যন্ত দেশ জুড়ে কোভিডে মৃত্যুর সংখ্যা মোট ৫৫,৭৯৪। একদিনে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। শনিবারের পরিসংখ্যান বলছে, সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ। দেশের যে পাঁচটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি সেগুলি হল তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তরপ্রদেশ।

Post a Comment