সুশান্তের ময়নাতদন্তের সময় ৪৫ মিনিট ধরে হাসপাতালে কী করছিলেন রিয়া?, - The News Lion

সুশান্তের ময়নাতদন্তের সময় ৪৫ মিনিট ধরে হাসপাতালে কী করছিলেন রিয়া?,



সুশান্তের মৃত্যর তদন্ত শুরু করেছে সিবিআই এর একটি দল।   সম্প্রতি সুশান্তের মৃত্যু তদন্তে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যা মুহূর্তের মধ্যে ঘুড়িয়ে দিতে পারে তদন্তের মোড়। ভিডিও ফুটেজে  দেখা গেছে,  সুশান্তের ময়নাতদন্ত যে হাসপাতালে হয়েছিল, সেই কুপার হাসপাতালের মর্গ থেকে বেরিয় আসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। কার অনুমতিতে তিনি এই মর্গে ঢুকেছিলেন?  তবে কি প্রমাণ লোপাটের জন্যই মর্গে ৪৫ মিনিট ছিলেন রিয়া,সে নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। আর এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।




বিজেপি নেতা টুইট করে প্রশ্ন তুলেছেন, কুপার হাসপাতালে কী করছিলেন রিয়া চক্রবর্তী? সুশান্তের যখন ময়নাতদন্ত হচ্ছিল তখন ৪৫ মিনিট ধরে হাসপাতালে ছিলেন রিয়া। যেখানে ময়নাতদন্ত হচ্ছিল রিয়া কি সেই ঘরের ভিতরে ছিলেন? তিনি কি সমস্ত রকমের প্রামাণ্য তথ্যগুলি নষ্ট করছিলেন?



 একটি টুইটার পোষ্টের মাধ্যমে এই প্রশ্নগুলি তুলেছেন তিনি।  সিবিআইয়ের টিম প্রথমে পৌঁছে মুম্বাইয়ের বান্দ্রা থানায়। সেখানে গিয়ে সুশান্তের মামলার ডায়েরি তাঁর মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছেন তারা। সিবিআই টিম এখন সেগুলি খতিয়ে দেখছে। 





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.