আকস্মিক বন্যায় মৃত ৭০
রাতে আকস্মিক বন্যায় মৃত ৭০ । ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলে পারওয়ার প্রদেশে। এতে বেশ কিছু বাড়িঘর বন্যার স্রোতে ভেসে গেছে। ৩০০ টির বেশি ঘর সম্পূর্ণ ধংস হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
মৃতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করেছে রাজ্য সরকার। বন্যার জলে ভেসে আসা কাদা সরাতে সেখানে ভাড়ি যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কর্মীরা কাজ করছেন।
অনেকে তাদের আত্মীয় স্বজনদের খোঁজ-খবর নিচ্ছেন। ;দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিতে রাজ্য সরকারের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

Post a Comment