কারফিউ উপেক্ষা করে ফের ব্যাপক বিক্ষোভ যুক্তরাষ্ট্রেে
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নাগরিককে পুলিশ গুলি করার প্রেক্ষিতে কারফিউ উপেক্ষা করে তৃতীয় রাতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে দাঙ্গা পুলিশ টিয়ারশ্যাল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়।
সূত্রের খবর সেখানে পুলিশ তিন রাউন্ড গুলিও চালায়। সর্বশেষ রয়টার্সের খবর বলছে গুলিতে আহত ২ জনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত।
রোববার পুলিশ জ্যাকবকে গুলি করার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে যুক্তরাষ্ট্রের জনতা। রোববার সন্ধ্যায় জ্যাককে লক্ষ্য করে ৭টি গুলি চালায় বলে অভিযোগ ওঠেছে। এর পরেই ক্যানুসাসহ পোর্টল্যান্ড, ওরিজিয়ন, ম্যানিয়াপুলিস ও ম্যানিসোটায়ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Post a Comment