ফের করোনার আঘাত চেন্নাই শিবিরে - The News Lion

ফের করোনার আঘাত চেন্নাই শিবিরে



ফের করোনার আঘাত চেন্নাই শিবিরে।  এবার করোনা আক্রান্ত ঋতুরাজ গায়গোয়াড়। এর আগে পেসার দীপক চাহারের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছিল। চেন্নাইয়ের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে করোনা ধরা পড়ল ঋতুরাজ গায়কোয়াড়ের। 



চেন্নাই শিবিরে করোনা পজিটিভের খবর যথাযথ বলে জানা গেলেও এখনও করোনা আক্রান্তদের নাম জানা যায়নি। তবে এটা নিশ্চিত, করোনা পজিটিভ সদস্য আবুধাবীতে দলের সঙ্গেই রয়েছেন। যে কারণে চেন্নাইয়ের কোয়ারান্টাইনের মেয়াদ ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।এর আগে চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনা আক্রান্ত হয়েছে। আবুধাবীতে যাওয়ার আগেই ভারতের মাটিতে করোনা টেস্ট করান চেন্নাইয়ের ক্রিকেটাররা।
 


সেখানে নেগেটিভ আসলেও আবুধাবীতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত চেন্নাইয়ের বেশিরভাগ সদস্য। সংক্রমণ কতজনের মধ্যে ছড়িয়েছে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। ফলে অন্যান্য দল অনুশীলন শুরু করলেও , ধোনির চেন্নাই সুপার কিংসকে ফের চলে যেতে হচ্ছে আইসোলেশনে। একইসঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুকে পড়ে গেল আইপিএলও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.