রবিবারের রাশিফল - The News Lion

রবিবারের রাশিফল



মেষ রাশি:
মায়ের নির্দেশ মতো কাজ না করায় অশান্তি। শিশুদের পড়াশোনার জন্য সময়টা শুভ।আজ বেড়াতে গিয়ে বিপদ হতে পারে। কলা বিদ্যায় সাফল্য লাভের সঙ্কেত।অতিরিক্ত পরিশ্রমের খুব ভাল মূল্য পাবেন না। কোনও কাজে ক্ষতির খবর আসতে পারে।

বৃষ রাশি:
আজ সারা দিন শত্রুর সঙ্গে আপস করে চলুন, লাভবান হবেন।সকাল থেকে শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় শত্রুর কারণে ক্ষতির আশঙ্কা। প্রেমের জন্য আনন্দ বাড়বে। স্বাস্থ্য হানির যোগ রয়েছে।

মিথুন রাশি:
প্রতিবেশীর দ্বারা কোনও রকম উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হবে। আপনার ভাল কাজে প্রতিবেশীদের হিংসা বাড়বে। স্ত্রীর সঙ্গে দূরে ভ্রমণ হতে পারে। পূজা পাঠের জন্য খরচ বাড়তে পারে। নতুন কোনও ব্যবসা নিয়ে ভয় বাড়তে পারে।




কর্কট  রাশি:
 প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। বন্ধুর ব্যপারে একটু সাবধান থাকুন, বিবাদ হতে পারে। মাতৃ স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে । পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে।

সিংহ রাশি:
আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে।বন্ধুর পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ কোনও শুভ কাজ থাকলে তাড়াতাড়ি করে ফেলুন।

কন্যা রাশি:
লিভারের সমস্যায় ভোগান্তির আশঙ্কা। সংসারে অশান্তি মিটে যাবে। আজ পথে নতুন বন্ধুর খোঁজ পেতে পারেন।বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারে। সংক্রমণ থেকে দুর্ভোগের আশঙ্কা।




তুলা রাশি:
আজ সকালের দিকে বেড়াতে যাওয়ার ইচ্ছা বাড়তে পারে।পদার্থবিদ্যা নিয়ে যাঁরা লেখাপড়া করছেন, তাঁরা সাফল্য পাবেন।পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু পাবেন না।বাড়িতে কোনও খরচ বাড়তে পারে। শত্রুর জন্য সকাল থেকে ভয় কাজ করতে পারে।

বৃশ্চিক রাশি:
মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে। বাজে কথা বলায় বিপত্তি আসতে পারে। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে।

ধনু রাশি:
চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় ভাল কোনও খবর আসতে বাধা।ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন।যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য খুব শুভ সময় আসছে। বাচ্ছার দুরন্তপনায় অস্থির হতে হবে। ভ্রমণের আশা রাখবেন না। আজ কোনও ভাল কাজে সময় নষ্ট হতে পারে।




মকর রাশি:
বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন।


কুম্ভ রাশি:
 প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না। বন্ধুর ব্যপারে একটু সাবধান থাকুন, বিবাদ হতে পারে। মাতৃ স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে । পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে।

মীন রাশি:
 কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। আজ কোনও কারনে সম্মানহানি হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে। মায়ের শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। আজ আধ্যাত্মিক কোনও কিছু প্রচারে গিয়ে আনন্দ বৃদ্ধি পাবে। প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ। সন্তানদের জন্য কোনও কারণে মুখ উজ্জ্বল হতে পারে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.