এবার চিন সীমান্তে এয়ার ডিফেন্স সিস্টেম তাক করল ভারত - The News Lion

এবার চিন সীমান্তে এয়ার ডিফেন্স সিস্টেম তাক করল ভারত



 এখনও পর্যন্ত পরিস্থিতিতে কোনও উন্নতি নেই। প্রত্যেকদিনই কার্যত ছক বদলে চলেছে চিন।  সেনা সরানোর বদলে ক্রমশ সেনা বিল্ড আপ চালাচ্ছে বেজিং। এই পরিস্থিতিতে এবার চিন সীমান্তের কাছে মোতায়েন করা হল শক্তিশালী অস্ত্রসম্পন্ন ভারতীয় সেনাবাহিনী।  চিনা আগ্রাসন ঠেকাতে এবার কড়া সিদ্ধান্ত ভারতের। সূত্রে জানা গিয়েছে, চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারতীয় বাহিনী, যাদের কাছে রয়েছে রাশিয়ার শক্তিশালী ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম। যা ভারতের আকাশসীমায় শ্ত্রুদের অনুপ্রবেশকে আটকাতে সক্ষম”।




চিন ও পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় বাহিনীও। সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার কাছ থেকে ‘৯কে৩৮ ইগলা’ মিসাইলের দ্রুত আমদানি করেছে ভারত।  রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ‘ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম’ দিয়ে ভারতীয় বাহিনীকে সজ্জিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ লাইন-অফ-অ্যাকচুয়াল কন্ট্রোল এলাকায় কাঁধে রাখার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েই চিনকে এভাবেই কোণঠাসা করার পরিকল্পনা করেছে ভারত।




 যে কোনও রকম উসকানিমূলক কাজ এবং আকাশসীমা লঙ্ঘনকে আটকাতে সক্ষম এই অস্ত্র। ভারতের মাটিতে ঢুকলেই হামলা চালাতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। চিনকে মুখের ওপর জবাব দিতে সীমান্তে ভারত সাজিয়েছে সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও মিরাজ ২০০০।     একদিকে ভারতকে বিভিন্ন বৈঠকের নামে ব্যস্ত রাখা, অন্যদিকে সুকৌশলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সাজিয়ে যাওয়া। একের পর এক এলাকায় সেনা সাজাচ্ছে চিন। ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। এই অবস্থায় চরম হুঁশিয়ারি দিয়েছেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.