এবারের মীরাক্কেলের বিচারকের আসন থেকে বাদ পড়তে চলেছেন শ্রীলেখা
এবারের মীরাক্কেলের বিচারকের আসন থেকে বাদ পড়তে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোমবার ফেসবুকে একটি পোস্ট করে শ্রীলেখা নিজেই একথা জানান। আর তাই জল্পনা তৈরি হয়েছে যে শ্রীলেখার জায়গায় এবার কাকে দেখা যাবে। এক ঘনিষ্ঠ সূত্রের মারফত জানা যায় যে এই শোতে এবার বিচারকের আসনে শ্রীলেখার বদলে দেখা যেতে পারে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরত জাহান অথবা পাওলি দামকে।
এদের মধ্য থেকে একজনকে এই শোতে বিচারকের আসনে দেখা যাবে বলে জানা যাচ্ছে। শ্রীলেখা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “সবথেকে জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। তবে অবশ্যই আমাকে ছাড়া। আমি সত্যি বলেছি, বিশ্বস্ত থেকেছি এবং কারোকে তৈল মর্দন করিনি। আর সেই জন্য এই মূল্য আমাকে দিতে হচ্ছে। ধন্যবাদ শ্রদ্ধেয় চ্যানেল।”
টেলিভিশনের এই জনপ্রিয় সম্পর্কে শ্রীলেখা জানিয়েছেন যে তার কাছে এটি একটি ইমোশনাল জার্নি ছিল। শ্রীলেখা বলেছেন, “বহু বছর ধরে আমি এই শো এর অংশ ছিলাম। আমার যেটা খারাপ লাগছে সেটা হল এই টিম থেকে আমায় কেউ এই সিদ্ধান্তের কথা জানায়নি। আমি অন্যভাবে বিষয়টি জানতে পেরেছি।
Post a Comment