উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টি পূর্বাভাস
বৃষ্টি বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, এমনটাই পূর্বাভাস মৌসম ভবনের। মেঘালয়ের ঘূর্ণাবর্তের টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় আসাম মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্য গুলিতে আগামী চার পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরাখণ্ডে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতেও।
গুজরাট ,পঞ্জাব ও মেঘালয়ে ঘূর্ণাবর্ত হয়েছে। দক্ষিণে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণের বেশকিছু রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে ঘাট এলাকায় ,মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এবং গুজরাটে। আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রাজস্থানের একাংশে। বুধবার পঞ্জাবে ভারী বৃষ্টির সর্তকতা। বুধবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। নতুন করে এই নিম্নচাপ তৈরি হওয়ায় সপ্তাহের মাঝে ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
এদিকে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য ৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।

Post a Comment