অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে টক্কর দিতে বাজারে আসছে টাটার ই-কমার্স অ্যাপ
অ্যামাজন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে টক্কর দিতে টাটা গোষ্ঠী পরিকল্পনা করেছে একটা ই-কমার্স অ্যাপ বাজারে আনার। এই অ্যাপটির মাধ্যমে এই শিল্পগোষ্ঠী চাইছে প্রথম তাদের বিভিন্ন ধরনের উপভোক্তা পরিসেবা একসঙ্গে আনতে। আশা করা হচ্ছে ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে এই অ্যাপ চালু হয়ে যাবে।
এই অ্যাপটি তাকিয়ে রয়েছে এই শিল্পগোষ্ঠী নানা প্লাটফর্ম থেকে দেওয়া গ্রাহক বা উপভোক্তাদের জন্য যে পণ্য বা পরিষেবা দিয়ে থাকে তার দিকে।
এমনকি টাটা শিল্পগোষ্ঠীর শপিং অ্যাপ টাটা ক্লিক গ্রোসারি ই- স্টোর স্টার কুইক এবং অনলাইন ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ক্রোমা দিকেও। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন জানিয়েছেন, এটা একটা ‘সুপার অ্যাপ’ যাতে থাকবে অনেক গুলি অ্যাপ। তিনি মনে করছেন, এটা তাদের কাছে একটা বড় সুযোগ।

Post a Comment