ড্রাগ ডিলিং এর সঙ্গে যুক্ত ছিলেন রিয়া চক্রবর্তী
সুশান্ত সিং রাজপুতের তদন্তে ইডি রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে যা থেকে বোঝা যাচ্ছে যে ড্রাগ ডিলিং এর সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।
তদন্তে এমনই উঠে এসেছে। সূত্রের খবর অনুযায়ী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং হাউস স্টাফ দীপেশ সাওয়ান্তের মধ্যে এই হোয়াটসঅ্যাপ চ্যাট এ কথা-বার্তা হয়েছিল। এবং এ থেকেই বোঝা যাচ্ছে যে এরিয়া এবং বাকিরা সকলেই ড্রাগ নিতেন।
সিবিআই এবং নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর মতে এই রহস্যজনক মৃত্যুতে ড্রাগের ব্যবহার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। অনুমান করা হচ্ছে সুশান্ত সিং রাজপুত কেও এই ড্রাগ দেওয়া হয়েছিল যার ফলে তাঁর শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তাই ড্রাগের বিষয়টি জোর দিয়ে দেখছে সিবিআই। এছাড়াও এই ঘটনায় নাম জড়িয়েছে আধ্যাত্মিক গুরু মোহন যোশীর। মোহন যোশী কে সিবিআই তলব করেছে।
সুশান্তের মৃত্যুর সঙ্গে এই আধ্যাত্বিক গুরুর কোনো রকমের যোগ রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। আর সেই জন্যই তাকে তলব করা হয়েছে। ওই আধ্যাত্মিক গুরু জানিয়েছেন সুশান্তের কাউন্সেলিং করার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্তকে ব্যক্তিগতভাবে তিনি চিনতেন না।

Post a Comment