পিছিয়ে গেল বিগ বস মুক্তির তারিখ
প্রত্যেক বছর নতুন মোড়কে হাজির হয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো বিগ বস । জানা যায় বিগবসের রেকর্ডে গতবছরের সিজনটি সবথেকে বেশি মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল। আর তাই বিগবসের একনিষ্ঠ দর্শকরা একপ্রকার মুখিয়ে রয়েছেন কবে থেকে শুরু হবে এই শো তার জন্য।
বিগ বস ১৪ এর প্রমো প্রকাশ্যে আসার পর থেকেই সেই উত্তেজনা তুঙ্গে উঠেছে। কিন্তু দর্শকদের জন্য রয়েছে একটি খারাপ খবর। কারণ যে সময় বিগ বস শুরু হওয়ার কথা ছিল সেই সময় সেটি শুরু হচ্ছে না। মুক্তির তারিখ ১ মাস পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। বিগ বস মুক্তি পাওয়ার কথা ছিল ৫ সেপ্টেম্বর। কিন্তু শোনা যাচ্ছে অতিরিক্ত বৃষ্টি ও দুর্যোগের কারণে একমাস পিছিয়ে গিয়েছে এই শো এর তারিখ।
সূত্রের খবর অনুযায়ী। “নির্মাতাদের বাধ্য হতে হয়েছে শোটি এক মাসের জন্য পিছিয়ে দিতে। অতিরিক্ত বৃষ্টির জন্য মুম্বইয়ে বিগবসের সেট ঠিক করে তৈরি করা হয়নি। যার জন্য এখনই প্রতিযোগিরা এখানে আসতে পারবেন না। তাই সমস্ত রকমের সাবধানতা মাথায় রেখে ঠিক করা হয়েছে এই শো মুক্তি পাবে অক্টোবর মাসে।” শোনা যাচ্ছে অক্টোবর মাসের ৪ তারিখ থেকে দেখা যাবে বিগ বস।

Post a Comment