এক অদ্ভূত ঘটনা, শেষকৃত্যে নিয়ে যেতেই বেঁচে উঠল মহিলা - The News Lion

এক অদ্ভূত ঘটনা, শেষকৃত্যে নিয়ে যেতেই বেঁচে উঠল মহিলা



এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল আমেরিকার মিচিগানের ডেট্রোয়েট এলাকার বাসিন্দারা। এক যুবতির শরীরের মেডিকেল রিডিং এবং রোগীর অবস্থা দেখে চিকিৎসকেরা জানিয়েছিলেন আর বেঁচে নেই সে। এরপরে শেষকৃত্যের জন্য দেহ নিয়ে যাওয়া হয়।



 কিন্তু এরপরেই ঘটে চমকপ্রদ ঘটনা। আন্তেষ্টিক্রিয়া শুরু আগে দেখা যায় শ্বাস নিচ্ছেন ওই যুবতি। ওই যুবতির নাম এখনও জানা সম্ভব না হলেও, জানা গিয়েছে তাঁর ব্যস মাত্র ২০। সেখানে সে সময় উপস্থিত ছিল কিছু কর্মীও। তাঁরা ওই যুবতির নিশ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যাপারে নিশ্চিত হতেই ডেট্রয়েট এমার্জেন্সি মেডিকেল ক্র’তে খবর দেয়।



 এরপর তড়িঘড়ি করে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে ওই  যুবতি কেমন আছে, তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। মনে করা হচ্ছে মার্কিন সময় অনুযায়ী সোমবারের পর এ সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.