পৃথিবীর দীর্ঘতম বাস রুট - দিল্লি থেকে লন্ডন - The News Lion

পৃথিবীর দীর্ঘতম বাস রুট - দিল্লি থেকে লন্ডন



বাসে চেপে কলকাতা থেকে দিঘা কিংবা পুরী, এমনকি বাংলাদেশ ভ্রমণ করতে অভ্যস্ত অনেকেই। আরামদায়ক বাস হলে অনেক দূর দূর অবদি যাওয়া যায়। তাই বলে লন্ডন!  হ্যাঁ দিল্লি থেকে সোজা লন্ডন যাওয়া যাবে বাসে চেপে। এমনই এক যুগান্তকারী অভিজ্ঞতার সাক্ষী হওয়ার সুযোগ দিচ্ছে ভারতের এক সংস্থা। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, কোন পথে যাবে সেই বাস। এটিই হবে বিশ্বের দীর্ঘতম বাসযাত্রা।



গুরগাঁওয়ের এক পর্যটন সংস্থা এই উদ্যোগ নিয়েছে। ইনস্টাগ্রামে সেই পরিকল্পনার কথাও জানিয়েছে এই সংস্থা। আগামী বছরেই সেই বাসযাত্রা হবে বলে স্থির করেছে ওই সংস্থা।  ২০,০০০ কিলোমিটার পথ পেরিয়ে যাবে সেই বাস। পথে পড়বে ১৮টি দেশ। ৭০ দিন সময় লাগবে পুরো যাত্রাপথ পেরোতে।  সংস্থার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমেই পড়বে মায়ানমার।




সেখে একাধিক মনোরম প্যাগোডা ঘুরে দেখবেন পর্যটকরা। চেংড়ুতে দেখা হবে জায়ান্ট পান্ডাদের সঙ্গে। চিনে দেখতে পারেন গ্রেট ওয়াল।       বুখারা, তাসকেন্ট, উজবেকিস্তানের মত একাধিক ঐতিহাসিক শহর পেরিয়ে এগিয়ে যাবে সেই বাস। এছাড়াও লন্ডন পৌঁছনোর আগে পড়বে মস্কো, প্রাগ, ব্রাসেলসের মত শহর। ফ্রাংকফুর্ট পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে।  লন্ডনে পৌঁছনোর পর ফের একই পথে বাসটি ফিরবে ভারতে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.