‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণের সুন্দরীতমা কীর্তি - The News Lion

‘আদিপুরুষ’ ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণের সুন্দরীতমা কীর্তি



প্রায় ৫০০ কোটি টাকার বাজেটে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। নতুন এই সিনেমায় থাকছে নানান চমক। বিশাল বাজেটেরেই ছবিটির নাম ‘আদিপুরুষ’। এখানে রাম চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের এই সুপারস্টার।   এছাড়াও এই ছবিতে খল চরিত্র রাবণের ভূমিকায় দেখা দেবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাঈফ আলী খান।



 জানা গেছে, ‘বাহুবলী’ সিরিজের মতো এখানেও প্রচুর গ্রাফিক্স ও ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স)- এর কাজ দেখা যাবে। সেজন্য বেড়েছে এর বাজেট। ৫০০ কোটি টাকার ছবিটিতে ২৫০ কোটি ব্যয় করা হবে কেবল গ্রাফিক্সের জন্যই। প্রভাসের অভিনয়জীবনের ২২তম ছবি হতে যাচ্ছে ‘আদিপুরুষ’।




 আরেক চমক হলো, এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণের সুন্দরীতমা কীর্তি সুরেশ। সর্বশেষ ‘পেঙ্গুইন’ দিয়ে দর্শক মাতানো এ অভিনেত্রীকেই রামের সীতা হিসেবে দেখা যাবে।  ‘তানাজি’খ্যাত নির্মাতা ওম রাউত ছবিটি পরিচালনা করবেন। পুরোপুরি থ্রিডিতে শুটিং করা হবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগুসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেয়া হবে ‘আদিপুরুষ’।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.