অন্ধ্রপ্রদেশের একটি হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এক হোটেলে বিধ্বংসী আগুন । ওই হোটেল্টি কোভিড-১৯ কেয়ারের কাজে লাগানো হত। জানা যাচ্ছে বিধ্বংসী আগুনের কবলে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। সূত্রের খবর অনুযায়ী, ৭ জনের মৃত্যু হলেও আরও ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোগিদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
প্রচুর মানুষ ওই হোটেলটিতে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একটি বড় হাসপাতাল কর্তৃপক্ষ ওই হোটেলটি ভাড়া করে করোনা আক্রান্তদের চিকিৎসা চালাচ্ছিল সেখানে।
আগুনের খবর ছড়িয়ে পড়তেই দমকলের একাধিক ইঞ্জিন ছুটে যায় এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। ভিতরে আটকে থাকা রোগী ও কোভিড কেয়ার সেন্টারের কর্মীদের বের করে নিয়ে আসার কাজ চলছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উদ্ধার করা রোগীদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।
গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। গভীর শোক প্রকাশ করেছেন তিনি।
Post a Comment