ফের নয়া মোড় নিলো সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্যে - The News Lion

ফের নয়া মোড় নিলো সুশান্ত সিংয়ের মৃত্যু রহস্যে



সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় প্রথমে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন অভিনেতা। কিন্তু অভিনেতার শারীরিক উচ্চতা যা, তাতে সেখানে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়া মুশকিল। কারণ বিছানার সঙ্গে ফ্যানের দূরত্ব খুব বেশি নয়।



সুশান্তের প্রাক্তন ট্রেনার ইয়াশু তালারি মনে করেন সুশান্তের পক্ষে এই উচ্চতা নিয়ে কখনোই সিলিং ফ্যানের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা সম্ভব নয়। তিনি বলেন, “ওনার সমস্ত শারীরিক মাপ আমার কাছে রয়েছে। ওর উচ্চতা ছিল ৬ ফুট ১ ইঞ্চি এবং ওজন ৮৫ কিলো। ওরা বলছে যে বিছানা থেকে ফ্যান এর দূরত্ব ছিল ৫ ফুট ১০ ইঞ্চি। তাহলে একজন ৬ ফুট ১ইঞ্চি উচ্চ মানুষ সেখানে কিভাবে ঝুলন্ত অবস্থায় আত্মঘাতী হন।”



সম্প্রতি জানা গিয়েছে রিয়া চক্রবর্তী ড্রাগ লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজেও ড্রাগ নিতেন। তিনি সুশান্ত কেউ ড্রাগ দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। যদিও রিয়া বলেছেন যে, তিনি কখনো কোনো রকমের ড্রাগ নেননি। তবে সুশান্ত গাঁজার নেশা করতেন। এ বিষয়ে প্রাক্তন ট্রেইনার বলেছেন যে, সুশান্ত খুব সহজেই মানুষকে বিশ্বাস করতেন। সেক্ষেত্রে রিয়া যদি তাকে ড্রাগ দিয়ে থাকেন তাহলে তিনি সেটি নিয়েও থাকতে পারেন।  ইয়াসু তলারি বলছেন, “আমি ওনাকে মাল্টিভিটামিন, ফিশ অয়েল বা প্রোটিন শেক দিতাম। ওনার রাধুনী অশোকের হাতে জিনিসগুলো দিতাম। অশোক কৌটোতে ট্যাবলেটগুলো রাখত আর সুশান্তকে দিত।




 মুম্বই পুলিশের সঙ্গে তার কোনো কথা হয়েছিল কিনা সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ইয়াশু বলেন, “আমি মুম্বই পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা বলেছিলেন আমার বয়ান নেবে। কিন্তু পরে আর আমায় ফোন করেননি। আমি ডিসিপি ত্রিমুখের সঙ্গে কথা বলেছি । ওনারা বলেছিলেন স্টেটমেন্ট এর জন্য আমাকে ফোন করবেন। কিন্তু তার ২-৩ দিন পরে এই মামলা সিবিআই এর কাছে স্থানান্তরিত হয়।”  শুধু প্রাক্তন ট্রেনারই নন সুশান্তের আরও একজন ট্রেনার বলেছিলেন যে অভিনেতাকে রিয়া চক্রবর্তী ওষুধ দিতেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.