সুস্বাস্থ্য এবং সৌন্দর্য বর্ধনের ভাতের মাড়ের ব্যবহার - The News Lion

সুস্বাস্থ্য এবং সৌন্দর্য বর্ধনের ভাতের মাড়ের ব্যবহার



 আমাদের প্রধান খাদ্য ভাত রান্না করার সময় যে অতিরিক্ত জল অর্থাৎ ভাতের মাড় ফেলে দেই, সে ভাতের মাড়ে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখা এবং সৌন্দর্য বর্ধনের কত উপাদান যে লুকিয়ে আছে, তা জানলে অবাক হবেন! আজকে আমরা জানব, আমাদের সুস্বাস্থ্য, ত্বকের যত্নে চাল ধোয়া জল ও ভাতের মাড় ব্যবহারের উপকার ও গুণাগুণ সম্পর্কে-




ত্বকের বলিরেখা দূর করে:

 আপনার ত্বকের বলিরেখা, বিশেষ করে কপালের ও চোখের চারপাশের ভাঁজ হয়ে যাওয়া বা কুঁচকে যাওয়া চামড়া টান টান করতে ভাতের মাড়ের তুলনা নেই। ভাতের মাড় নিয়ে আলতো হাতে মুখের পুরো ত্বকে ম্যাসেজ করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কিছুদিন নিয়মিত এ পদ্ধতি অনুসরণ করলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন।

একজিমা প্রতিরোধ করে: 
ভাতের মাড়ের আরও একটি জাদুকরী গুণ হচ্ছে এটি একজিমা প্রতিরোধক। ভাত রান্না করার সময় মাড়টুকু ফেলে না দিয়ে একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন। মাড় সম্পূর্ণ ঠাণ্ডা হয়ে আসলে একটি নরম ও পরিষ্কার কাপড়ের সাহায্যে আপনার একজিমা আক্রান্ত স্থানে এ মাড় সুন্দর করে লাগিয়ে নিন। একদম পুরোপুরি শুকিয়ে যাওয়া অবদি অপেক্ষা করুন। এ ভাতের মাড় যদি একটানা কয়েক দিন এভাবে লাগাতে থাকেন, আপনার একজিমা সমস্যা অনেকটাই কমতে থাকবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.