চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
শেষমেশ থেমে গেল লড়াই। সোমবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কয়েক দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষমেশ হার মানলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
চলে গেলেন তিনি। আজ সকালেই সেনা হাসপাতাল তরফে মেডিক্যাল বুলেটিন জারি করে জানানো হয়, আরও অবস্থার অবনতি হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতির। আগেই গভীর কোমায় চলে গিয়েছিলেন তিনি। দেওয়া হয় ভেন্টিলেটর সাপোর্ট। বাড়তে থাকে ফুসফুসের সংক্রমণও।
এদিন ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইট করে বাবার মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি লিখেছেন, হাসপাতালের চিকিৎসকদের সবরকমের চেষ্টা সত্বেও চলে গেলেন বাবা। এদিন হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর এই প্রয়ান দেশের এক বড় ক্ষতি বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Post a Comment