হঠাত করে উধাও কারিনার বেবি বাম্প! - The News Lion

হঠাত করে উধাও কারিনার বেবি বাম্প!



 বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এখন অন্তঃসত্ত্বা। তবে এই অবস্থাতেও তিনি সিনেমার শুটিং করছেন।  এই মুহূর্তে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই অভিনেত্রী। এ দিকে, বেবি বাম্প ক্রমশ স্পষ্ট হচ্ছে কারিনার। তাই নির্মাতারা ঠিক করেছেন, কারিনার বেবি বাম্প ভিএফএক্সের সাহায্যে ক্যামোফ্লাজ করা হবে ছবিতে।



প্রথম বার যখন কারিনা অন্তঃসত্ত্বা হয়েছিলেন, তখনও তার ছবি ‘বীরে দি ওয়েডিং’-এর শুট চলছিল। দ্বিতীয় সন্তান আসার আগেও তার হাতে ‘লাল সিং চাড্ডা’, যার শুটিং এখনও অনেকটাই বাকি।




সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ছবির টিমে যোগ দেবেন কারিনাও। আরও প্রায় ১০০ দিনের শুট বাকি এই ছবির। তবে প্রেগন্যান্সির জন্য কাজে বিরতি নেওয়ার পক্ষপাতী নন কারিনা। তিনি বেবি বাম্প নিয়েই শুটিং চালিয়ে যাবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.