আন্তর্জাতিক বিমান পরিষেবা ৩১ অগষ্ট পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত কেন্দ্রের
আন্তর্জাতিক বিমান পরিষেবা ৩১ অগষ্ট পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্যিক যাত্রী বিমান পরিষেবা বন্ধ রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। জানানো হয়েছে এই নির্দেশিকা কার্গো অপারেশনেও বলবৎ থাকবে।
শুক্রবার একটি সার্কুলার জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১শে অগাষ্ট পর্যন্ত এই সিদ্ধান্ত জারি করা হয়েছে। ভারতে আসা ও যাওয়া আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে নির্দেশ বলবৎ করার কথা বলা হয়েছে।
দেশের করোনা পরিস্থিতির কথা বিচার করে আর কোনও ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে আপাতত দেশের আকাশে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

Post a Comment